


ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরের পার্বতীপুরে গাঁজা সেবন করার অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু। সোমবার বেলা সাড়ে ১২টায় মাজেদুর রহমান (৩৫) ও আরাফাত হোসেন অন্তর (২৫) কে গাঁজা সেবন অবস্থায় আটক করা হয়।
পরে, ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত মাজেদুর রহমান ২ মাস ও আরাফাত হোসেন অন্তরকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ধৃতরা হলেন, পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর গ্রামের হারিদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন ও একই ইউনিয়নের ভাল্লুকডাঙ্গা গ্রামের আবু তাহেরের ছেলে মাজেদুর রহমান।
এব্যাপারে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহমুদ হুসাইন রাজু বলেন, দুইজনকে গাঁজা সেবন অবস্থায় আটক হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়। ২০১৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪২ (১) ধারায় তাদের কারাদণ্ড প্রদান করা হয়।