


দিনাজপুরের পার্বতীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন (৬২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আকরাম হোসেন উপজেলার হাবড়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। সোমবার রাত সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে ভবানীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আকরাম হোসেন ভবানীপুর বাজার এলাকার আজগার আলীর ছেলে। এব্যাপারে পার্বতীপুরের ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগ রয়েছে স্থানীয় আওয়ামীগের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত একত্র হয়ে আলোচনায় মিলিত হন। ভবানীপুর বাজারে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।