1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে ব্যতিক্রমী ৩ দিনব্যাপী বিজয় মেলা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

পার্বতীপুরে ব্যতিক্রমী ৩ দিনব্যাপী বিজয় মেলা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনে আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। চলবে আগামী ১৮ ডিসেম্বর এ বিজয় মেলা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে বিজয় মেলার ফিটা কেটে উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন। এসময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন ও তার সহধর্মিণী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি)ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদ হুসাইন রাজু, উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায় পার্বতীপুর উপজেলা প্রাথমিকের সরকারি শিক্ষা অফিসার মতিয়ার রহমান নিউটন প্রমুখ।

বিজয় মেলায় নারী উদ্যোক্তারা বিভিন্ন পসরা নিয়ে বসেছেন। কেউ বিক্রি করছেন হাতে কাচ করা শাড়ি, কামিজ আবার কেউ হাতে তৈরি ক্রিস্টাল পণ্য, কেউবা পিঠাপুলি, কেউ আবার চটপটিসহ নানা ধরনের নিজস্ব হাতে তৈরি পণ্য নিয়ে বসেছেন তারা। প্রথম দিনেই ক্রেতার উপস্থিতি ভালো জানালেন, উদ্যোক্তা শাহানাজ পারভীন।

বিজয় মেলায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগক্তারা বাহারি আইটেমে পিঠাপুলি, কারু, চারু পণ্য, লোকজসহ বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসেছে । প্রথম দিনেই পার্বতীপুর উপজেলা চত্বরে বিকেল থেকেই নানা বয়সী দর্শণার্থীদের উপচে পড়া ভিড়।
নারী উদ্যোক্তা তথ্য কেন্দ্রের তথ্য সেবা সহকারি নাহিদা ইসলাম বলেন, বিজয় মেলায় ভালোই বিক্রি হচ্ছে। আমি পিঠা পুলি নিয়ে বসেছি।  শীতের বিভিন্ন ধরনের পিঠা রয়েছে।

আরেক, উদ্যোক্তা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিক্ষক নাসরিন খন্দকার বলেন, মেলায় টপ মাংস, মুখ পাকন পিঠা, চিকেন মিস রোলসহ ১৫ আইটেমের পিঠাপুলি।এছাড়াওএখানে নকশিকাঁথা, ফেলুয়ার কুশন চাদর, শাড়ি, হাতের কাজের ওয়ান পিস, ব্লকের শাড়ি ও কামিজসহ বিভিন্ন পোশাকে হাতের কাজ শেষে বিক্রি করা হয়। এসব নারী কর্মীদের হাতে তৈরি করা বিভিন্ন পোশাক। প্রথম দিনেই ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি।

আরেক উদ্যোক্তা শাহানাজ বেগম বলেন, মেলায় শাড়ী, কসমেটিক পন্য, হাতের তৈরি ক্রিষ্টাল শোপিস, কসলেট হোম মেড কুলিং কেক ও বিক্রি করছি। বিশেষ করে ব্যাগ, ফুলের টপ, বক্সসহ নানা সামগ্রী।

পার্বতীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
খন্দ. শাকিনা বিনতে শরীফ বলেন, বিজয় দিবসের উৎসবের আমেজ ধরে রাখতেই এ বিজয় মেলার আয়োজন। মেলায় শুধু নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য রয়েছে স্টলগুলোতে। প্রতিদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলার প্রদর্শনী চলবে।মেলার প্রথম দিনে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। আগামী ১৮ ডিসেম্বর বিজয় মেলার সমাপনীতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মেলা শেষ হবে।

এব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন দৈনিক দেশ রূপান্তর কে বলেন, বিজয় দিবসে দিনব্যাপী নানা আয়োজন ছিল। নারী উদ্যোক্তাদের নিয়ে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এখানে নারী উদ্যোক্তারা তাদের নিজের হাতে তৈরি পিঠাপুলি, বিভিন্ন পণ্য নিয়ে বসেছেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবসে ছিল ব্যতিক্রমধর্মী আয়োজন ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )