1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে অটোর ধাক্কায় যুবকের মৃত্যু | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বোচাগঞ্জে অটোর ধাক্কায় যুবকের মৃত্যু

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ জন দেখেছেন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ী যাওয়ার পথে অটোর ধাক্কায় নিরঞ্জন অধিকারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের হাটরাম এলাকার পাবনা পাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরঞ্জন অধিকারী কৃষ্ণ অধিকারীর ছেলে। তিনি উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তিনি সেতাবগঞ্জ থেকে শ্বশুরবাড়ি নওয়াভিটা যাওয়ার পথে একটি অজ্ঞাতনামা অটোর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )