


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল চৌরাস্তায় বিক্ষোভ-মিছিল ও সড়ক অবরোধ করেছেন পার্বতীপুর উপজেলা জাতীয় নাগরিক পাটি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় পার্বতীপুর বাস টার্মিনাল চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এতে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা যুগ্ন আহবায়ক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জোবায়দুল হক, পার্বতীপুর উপজেলার সদস্য সচিব জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, পৌর সভাপতি নুরে আজম কিবরিয়া নবাব, পৌর সদস্য সচিব এইচ এম শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও উপজেলা ছাত্র শক্তির সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান প্রমুখ।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।