1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ জন দেখেছেন
কয়েক দিনের বিরতির পর আবারএ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডা প্রকোপ।
শুক্রবার রাত থেকেই ঘন কুয়াশা আর শীতল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শ‌নিবার (২০ ডি‌সেম্বর) সকাল ছয়টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা।  সকাল ১০টা‌তেও সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ কমেনি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। শীতের কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারেননি।
এদিকে কুয়াশার কারণে সড়কে যান চলাচলও ব্যাহত হচ্ছে। সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে, ফলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কু‌ড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ১৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হ‌লেও ঠাণ্ডা বাতা‌সের কার‌ণে শী‌তের প্রকোপটা বৃ‌দ্ধি পেয়েছে। সকাল ৬টায় বাতা‌সের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। যা আগামী কয়েক‌দিন ঠাণ্ডার প্রকোপ কিছুটা থাকবে বলে জানান তি‌নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )