1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে আর্মি ইউনিভার্সিটির মতবিনিময় সভা | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সৈয়দপুরে আর্মি ইউনিভার্সিটির মতবিনিময় সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮০ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে
(বিএইউএসটি) জনকল্যাণ কমিটির ৬ষ্ঠ সভা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিভার্সিটির ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে ওই সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র (বিএইউএসটি) উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, এনডিসি, পিএসসি, টিই।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ইউনিভার্সিটি’র রেজিস্ট্রার লে.কর্নেল মো. নাঈম (অব.)। তিনি তথ্যচিত্রের মাধ্যমে যাত্রাকালীন সময় থেকে ইউনিভার্সিটির বর্তমান সময় পর্যন্ত সার্বিক শিক্ষা কার্যক্রম ও ইউনিভার্সিটিকে ঘিরে ভবিষ্যৎ মহাপরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই- আলম সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান ও রিয়াদ আরফান সরকার রানা, কামারপুকুর ডিগ্রী করেজের অধ্যক্ষ আলহাজ মো. আব্দুল গফুর সরকার, শহীদ পরিবারের সন্তান প্রকৌশলী মো. মোনায়মুল হক, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার পোদ্দার রাজু, সিনিয়র সাংবাদিক আমিনুল হক, এম আর আলম ঝন্টু ও আমিরুল বাপ্পী, বাঙ্গালীপুর ইউপি সদস্য আনিছুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগে সৈয়দপুরে উচ্চ শিক্ষার সুযোগ না থাকায় এটি শিল্পনগরী হিসেবে খ্যাতি পেলেও এর অপূর্ণতা ছিল। কিন্তু আর্মি ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর আমাদের শিক্ষানগরীর পূর্ণতা দিয়েছে। আর্মি ইউনিভার্সিটি আমাদের সৈয়দপুরে জন্য গর্ব বিষয়। উপজেলা পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সৈয়দপুরের জন্য অনেক বেশি গৌরব এনে দিয়েছে।

এখানে সৈয়দপুরসহ আশেপাশের জনপদের ছেলে মেয়েরা অনেক সাশ্রয়ে ও সুশৃংখল, সুন্দর পরিবেশের উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যে ইউনিভার্সিটিটি অন্যান্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চ শিক্ষা বিস্তারের এগিয়ে চলেছে। আগামীতে সেনাবাহিনীর কর্তৃক পরিচালিত বিশ্ববিদ্যালয়টি স্বগৌররে অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। সেই সঙ্গে তাঁরা সুষ্ঠু ও সুন্দরভাবে ইউনিভার্সিটির সার্বিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।

মতবিনিময় সভা সুধীজন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )