1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে নাশকতার মামলায় মোতালেব গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সৈয়দপুরে নাশকতার মামলায় মোতালেব গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোতালেব হোসেনকে ওরফে হককে (৫৬) গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, সৈয়দপুর থানা পুলিশ শুক্রবার জুম্মার নামাজের পর শহরের নিয়ামতপুর চামড়া গুদাম এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ওই আওয়ামী লীগ নেতা এক সময় রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকার সৈয়দপুর উপজেলা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মুক্ত খবর পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা যায়। আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন ওরফে হককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা। তিনি বলেন, তাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )