1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনের ট্রলিসহ আটক ৫ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনের ট্রলিসহ আটক ৫

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ জন দেখেছেন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিভিন্ন যায়গায় পুলিশের বিশেষ অভিযানে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৭ টি ট্রলি সহ ৫ জন ড্রাইভার কে আটক করেছে থানা পুলিশ। রোববার (২১ডিসেম্বর) ওসি নাজমুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মাষানটারি, শ্রীরামপুর, সোহাগপুরে নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা ও পরিবহনের অপরাধে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন ১) মো: দুলাল হোসেন,পিতা: আমিনুর,সোহাগপুর পৌর ৩ নং ওয়ার্ড ২) সামিম হোসেন পিতা জামিনুর রহমান, সোহাগপুর পৌর ৩ নং ওয়ার্ড।
৩) মোঃ বাধন হোসেন, পিতা: রফিকুল, গ্রাম বেংকান্দা পৌর ১ নং ওয়ার্ড। ৪) মোঃ হাসিব হোসেন, পিতা: হাসান আলি, ধবলসুতী মাষানটারি ৫), আজম হোসেন, পিতা :রফিকুল ইসলাম, গ্রাম শ্রীরামপুর ইসলামপুর পাকার মাথা ২ নং ওয়ার্ড তারা সকলেই একই উপজেলার বাসিন্দা।
স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙনসহ পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৭ টি ট্রলি জব্দ ও ৫ জন ড্রাইভার কে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁদের প্রত্যেকে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )