1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বোচাগঞ্জে আনন্দ মিছিল | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বোচাগঞ্জে আনন্দ মিছিল

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ জন দেখেছেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, নির্বাসিত ও নির্যাতিত জননেতা তারেক রহমানের ২৫ ডিসেম্বর ২০২৫ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বোচাগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে বোচাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বোচাগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক শফিকুল আলমসহ উপজেলা  বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )