1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জ মৎস্য চাষিদের প্রশিক্ষণ কর্মশালা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

পীরগঞ্জ মৎস্য চাষিদের প্রশিক্ষণ কর্মশালা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে মাছ চাষিদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মৎস্য বিভাগের রংপুর জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার, সহকারী পরিচালক মাসমুন নাহার মায়া, পীরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার আহমেদ ও রংপুর জেলা মৎস্য বিভাগের জরিপ কর্মকর্তা বুলবুল আহমেদ প্রমূখ।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন পর্যায়ের ৪০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় গুলশা,পাবদা ও টেংরা মাছের সাথে কার্পেও মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক ও অনুশীলন প্রশিক্ষণ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )