1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুরে অভিনেতা রানা নির্মাতা-দর্শকদের নজরে | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে অভিনেতা রানা নির্মাতা-দর্শকদের নজরে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিভৃত গ্রামাঞ্চল থেকে বেড়ে ওঠা এক প্রাণোচ্ছল তরুণের নাম- আহমেদ রানা। শৈশব থেকেই বন্ধুদের সঙ্গে খুনসুটি আর দুষ্টুমিতে মেতে থাকতেন তিনি। সেই সময়ে তার প্রতিটি কমেডি কথায় মানুষদের আনন্দ দিতেন। এরই ধারাবাহিকতায় ধীরে ধীরে বিনোদন অঙ্গনে নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন এই রানা। ইতোমধ্যে বিভিন্ন নাটকে অভিনয়ে নির্মাতা ও সারাদেশের দর্শকদের নজর কাড়ছে।
এই তরুণ অভিনেতা আহমেদ রানার বাড়ি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে। এ এলাকার ছোট দাউদপুর গ্রামের মোতালেব হোসেন ও চামেলী বেগম দম্পতির ছেলে তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, আহমেদ রানা শৈশব থেকেই আলো–ঝলমলে দুনিয়ার প্রতি ছিল বিশেষ আগ্রহ। অভিনয় চর্চার মধ্য দিয়ে তৈরি হয় তার শিল্পীসত্তার ভিত। পেশাদারভাবে ক্যামেরার সামনে দাঁড়ানোর পরও সেই আগ্রহ আরও দৃঢ় হয়েছে। তার স্বাভাবিক অভিনয় দক্ষতা ও ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি নির্মাতাদের নজর কাড়ছে ধীরে ধীরে। ইতোমধ্যে একাধিক টিভি চ্যানেলে তার দুইটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে- এশিয়ান টেলিভিশনে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ এবং আর টিভিতে ‘ঘুরিতেছে পাংখা’।
এছাড়াও তার ২০ নাটক মুক্তি অপেক্ষায়। যেমন- পাওয়ার, মুখোশের আড়ালে, ক্ষমতার লড়াই, প্রবাসীর বাড়ি ফেরা, সাদা কালো টিভি, অভিমান, প্রবাসীর বেইমান ভাই ইত্যাদি। সেইসঙ্গে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তার একটি বিশেষ নাটকের নাম হচ্ছে- ‘কিক’। আরও বেশকিছু নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন এই তরুণ অভিনেতা আহমেদ রানা।

বিনোদন নির্মাতা ও দর্শকরা বলেন, অভিনেতা আহমেদ রানার বিশেষ একটি গুণ হচ্ছে- তিনি নোয়াখালী, বরিশাল, ময়মনসিংহ, পাবনা, রাজশাহী, সিলেট, ঢাকা, বগুড়া, পুরান ঢাকা, রংপুর এইসব অঞ্চলের আঞ্চলিক ভাষায় সুন্দরভাবে কথা বলতে পারেন। এরই ধারাবাহিকতায় অভিনয়ে নিজেকে আরো নিখুঁত করে গড়তে নিয়মিত কাজ করছেন আহমেদ রানা। চরিত্র বুঝে নেওয়া, সংলাপ বলার সাবলীলতা এবং চোখের অভিব্যক্তিতে কমেডি ফুটিয়ে তোলার দক্ষতা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। ব্যস্ত সময়ের মধ্যেও নিজের সীমাবদ্ধতা কাটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

এ বিষয়ে তরুণ অভিনেতা আহমেদ রানা জানান- অতিরিক্ত প্রচারণা নয়, শিল্পীকে টিকে রাখে ভালো কাজই। তাই প্রতিটি কাজে তিনি রাখেন আন্তরিকতা ও পরিশ্রমের ছাপ। তরুণ এই অভিনেতা নিজের স্বপ্ন পূরণের পথে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগিয়ে যাচ্ছেন। নতুন সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে তার প্রতিটি পদক্ষেপ। বর্তমানে টানা শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। তিনিই ইতিমধ্যে ২০০টির উপরে নাটকে অভিনয় করেছেন। ভবিষ্যতে বড়পর্দায় ভালো কাজ করার ইচ্ছা রয়েছে এই অভিনেতার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )