1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন
নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাক্টর ড্রাইভারের পরিচয় সনাক্ত করা গেলেও এখন পর্যন্ত অপর আরেক জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ট্রাক্টর চালকের নাম জুহিন (২৩)। তিনি উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে নিহত অপরজন বাস চালকের সহকারী অথবা যাত্রী হতে পারে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী মোল¬া পরিবহনের একটি বাসের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাক্টর চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অপর একজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। একজনের পরিচয় সনাক্ত করা হয়েছে। তবে অপর আরেকজন বাস চালকের সহকারী নাকি যাত্রী তার নাম ঠিকানাসহ পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় পরপরই মোল¬া পরিবহনের চালক বাস রেখে পালিয়েছেন। বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )