1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিপিএলের মতো পিএসএলেও একটি দলের মালিকানা নিচ্ছে বোর্ড | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

বিপিএলের মতো পিএসএলেও একটি দলের মালিকানা নিচ্ছে বোর্ড

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৪ জন দেখেছেন

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় আছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বের প্রথম সারির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন ঘটনা বিরল। তবে বিপিএলের পর এবার পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ঘটতে যাচ্ছে একই ঘটনা।

২০২১ আসরের চ্যাম্পিয়ন দল মুলতান সুলতানস। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছিল এতদিন আলি খান তারিনের। তবে আগামী আসর থেকে এই দলটির মালিকানায় থাকবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সর্বশেষ আসরের পর থেকেই তার কর্মকাণ্ডে বিব্রত পিসিবি। এরই মধ্যে তাকে আইনি নোটিশও পাঠিয়েছিল বোর্ড। পিএসএল নিয়ে সমালোচনা করায় তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে আইনি নোটিশ পাঠায় পিসিবি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে ব্ল্যাকলিস্টে রাখারও হুমকি দেওয়া হয় আলি তারিনকে। পরে এক ভিডিওতে দেখা যায় তিনি সেই আইনি নোটিশ ছিঁড়ে ফেলেন।

পিসিবির সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ১০ বছরের চুক্তিতে যেসব শর্ত রয়েছে, তা লঙ্ঘনের অভিযোগ আনা হয় মুলতান মালিকের বিরুদ্ধে। এসবের অভিযোগের পরও তারিন কোনো কিছুতেই পাত্তা দেননি বোর্ডকে। ফলে শেষ পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বোর্ড।

মুলতানের মালিকানায় বোর্ড নিজেই থাকবে, এমন ঘোষণা দিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ফ্র্যাঞ্চাইটি পরিচালনার জন্য একজন ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনার জন্য আগামী ৭-৮ দিনের মধ্যেই একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )