1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ক্যান্সারে আক্রান্ত হিরুর চিকিৎসায় সহায়তার হাত বাড়াচ্ছেন মানুষ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সকালের বাণীর সংবাদে মানবিকতার সাড়া: ক্যান্সারে আক্রান্ত হিরুর চিকিৎসায় সহায়তার হাত বাড়াচ্ছেন মানুষ

বোচাগঞ্জ  (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ জন দেখেছেন
ক্যান্সারে আক্রান্ত হিরু ইসলামের চিকিৎসা সংকট নিয়ে সকালের বাণী পত্রিকায় সংবাদ প্রকাশের পর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মানবিক সাড়া পড়েছে। সংবাদটি প্রকাশের পর থেকেই হিরুর চিকিৎসায় সহযোগিতার জন্য একের পর এক মানুষ এগিয়ে আসতে শুরু করেছেন।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের সেনিহারি গ্রামের বাসিন্দা হিরু ইসলাম (৩৭) প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। চিকিৎসা চালিয়ে নিতে অর্থাভাবে যখন পরিবারটি চরম সংকটে পড়ে, ঠিক তখনই সকালের বাণীতে প্রকাশিত সংবাদটি যেন তাদের জন্য আশার আলো হয়ে আসে।
সংবাদ প্রকাশের পর স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর মাহাফুজুর রহমান (Hello Setabgonj page), সেনিহারি নিসর্গ পরিষদ এবং এলাকার যুবসমাজের উদ্যোগে হিরু ইসলামের চিকিৎসার জন্য ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা সংগ্রহ করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
সহায়তা পেয়ে হিরুর স্ত্রী সিমা আক্তার আবেগাপ্লুত কণ্ঠে বলেন,সংবাদ প্রকাশের পর যেভাবে মানুষ পাশে দাঁড়াচ্ছে, তাতে মনে হচ্ছে আল্লাহ আমাদের একা ফেলেননি। যারা সহযোগিতা করেছেন, তাদের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ।
যদিও এই সহায়তায় পরিবারটির দুশ্চিন্তা কিছুটা কমেছে, তবে চিকিৎসা সম্পূর্ণ করতে এখনো আরও অর্থের প্রয়োজন রয়েছে। এ অবস্থায় হিরু ইসলামের পরিবার সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান মানুষদের কাছে আবারও সহযোগিতার আবেদন জানিয়েছে।একটি সংবাদ যেমন মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে, তেমনি সম্মিলিত মানবিকতাই পারে একটি জীবন বাঁচাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )