


সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা বিএনপি কার্যালয়সহ আশপাশের এলাকা কালো ব্যানার, ফেস্টুন ও শোকের প্রতীকে ছেয়ে গেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বিরাজ করছে শোকের ছায়া।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বোচাগঞ্জ উপ জেলা বিএনপি কালো পতাকা উত্তোলনসহ বিভিন্ন শোক কর্মসূচি পালন করছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।