1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেশের কোটি মানুষকে কাঁদিয়ে শেষ বিদায়ে খালেদা জিয়া | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

দেশের কোটি মানুষকে কাঁদিয়ে শেষ বিদায়ে খালেদা জিয়া

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ জন দেখেছেন
মানিক মিয়া অ্যাভিনিউয়ে কোটি মানুষকে কাঁদিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দল-মত নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জাতীয় ইতিহাসে এ যেন এক বিরল দৃষ্টান্ত।
বুধবার (৩১ ডিসেম্বর) জানাজাকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর রোড, মানিক মিয়া এভিনিউ, কলেজ গেট, আসাদগেট, জিয়াউদ্যান, ফার্মগেট, মনিপুরীপাড়া, লালমাটিয়া, ধানমন্ডি–২৭ ও রাপা প্লাজা পর্যন্ত দীর্ঘ মানবস্রোত দেখা যায়। শুক্রাবাদ পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বুধবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক। জানাজা উপলক্ষে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করসহ প্রতিবেশী কয়েকটি দেশের মন্ত্রীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩২ দেশের কূটনীতিক। তাদের মধ্যে ছিলেন—যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা, জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রিড রেংলি।
বেগম জিয়াকে, জানাজা শেষে বিকাল সাড়ে তিনটার দিকে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
এর আগে, বেলা পৌনে ১২টায় গুলশান থেকে তার মরদেহ বহনকারী গাড়িবহর সংসদ ভবন এলাকায় পৌঁছায়। সেখানে মঞ্চের সামনে মরদেহ রাখা হয় জানাজার প্রস্তুতির অংশ হিসেবে। এরও আগে গুলশানে তারেক রহমানের বাসভবনে পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও ঘনিষ্ঠজনরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজার অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান এবং বিএনপির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।
তিনি বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে তার শাহাদাতের পর দলটির হাল ধরেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পথ পাড়ি দিয়ে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তার জীবনের পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )