শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০ টায় ঘোড়াঘাট উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান ব্যক্তিগত উদ্যোগে বৃদ্ধা ফুলমণি মুর্মুর পাশে দাঁড়ান। এ সময় তিনি বৃদ্ধার জন্য শীতের পোশাক, শাড়ী এবং আগামী ৩ মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও চাল সহায়তা হিসেবে প্রদান করেন।
সহায়তা প্রদানকালে মোফাজ্জল হোসেন প্রধান বলেন, “এই বৃদ্ধা মায়ের বাস্তব অবস্থা চোখে না দেখলে বোঝা যায় না। সন্তান থাকা সত্ত্বেও তিনি চরম অবহেলায় দিন কাটাচ্ছেন। এটি শুধু একজন মানুষের নয়, পুরো সমাজের ব্যর্থতা। আমরা মানবিক দায়িত্ব থেকেই পাশে দাঁড়িয়েছি।” তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তিনি আশ্বাস দেন, অল্প কয়েকদিনের মধ্যেই বৃদ্ধা ফুলমণি মুর্মুর বসতঘর ও টিনের চালা মেরামত করে দেওয়া হবে। তিনি এসময় দিনাজপুর ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ডা. এ.জেড.এম জাহিদ হোসেনের জন্যে দোয়া কামনা করেছেন”।
স্থানীয়রা জানান, সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি জনসম্মুখে আসায় মানবিক সহায়তা নিশ্চিত হয়েছে, যা প্রশংসনীয় উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে এবং ফুলমণি মুর্মুর মতো অসহায় মানুষরা সমাজের সহযোগিতায় স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবেন।