আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, শুক্রবার (২ জানুয়ারি) জেলায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই অনেকেই রিকশা, অটো নিয়ে জীবিকার তাগিদে বের হলেও যাত্রী সংকটে পড়তে হয়েছে৷ বিভিন্ন মোড়ে মোড়ে বসে থাকতে দেখা যায়৷ আবার অনেকেই গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
মাজেদুল ইসলাম নামে পথচারী জানান, ‘দিনে সূর্য উঠলেও রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে। রাতে তীব্র শীত অনুভব হয়। আর সকালে ঠিকঠাক ক্ষেত খামারে কাজে যাওয়া যায় না।’
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, ‘কয়েকদিন তাপমাত্রা কমতে পারে। আর দিনের বেলা সূর্যের আলো দেখা যাবে বলে জানান তিনি।’