1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ জন দেখেছেন
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ২০-২৬ নবম আসরের দ্বিতীয় খেলা শুরু হয়েছে। গত শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী সংলগ্ন মনপুরা মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন। টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় নীলফামারীর ফুটবল একাডেমি সৈয়দপুর বনাম সূর্যসেনা ক্লাব রাজবাড়ী ক্লাব পরস্পরের মুখোমুখি হয়।

এতে ফুটবল একাডেমি সৈয়দপুর ১-০ গোলে সূর্যসেনা ক্লাব রাজবাড়ী পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ফুটবল একাডেমি সৈয়দপুর গোলদাতা নাইজেরিয়ান খেলোয়ার ইউনুস আকবর। খেলায় ফুটবল প্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

খেলায় বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন বেলাইচন্তী ইয়ং সোসাইটির সভাপতি মো. হানিফ উদ্দীন।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন পাবনার তুষার আব্দুল্লাহ। পুরো খেলায় ধারাভাষ্য বর্ণনায় ছিলেন, পার্বতীপুরের স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান এবং দিনাজপুরের বীরগঞ্জের বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। খেলায় এসময় বেলাইচন্ডি ইয়ং সোসাইটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাবর আলী বাবর, কোষাধ্যক্ষ কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার (৯ জানুয়ারি) টুর্নামেন্টের তৃতীয় খেলাটি অনুষ্ঠিত হবে। এতে পোড়াদহ ওয়ান্ডারাস ক্লাব কুষ্টিয়া বনাম নীলফামারীর খান ব্রাদার্স পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, পার্বতীপুরে বেলাইচণ্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৫-২০২৬ এর নবম আসনে মোট ৮টি দল অংশ গ্রহণ নিবে। আগামী ৩০ জানুয়ারি ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে বলে আয়োজক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )