1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক দুই | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক দুই

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

দিনাজপুরের খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ডসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। 

রবিবার (২৩ আগস্ট) দুপুরে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটকরা হলেন—ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সরকার (৪৮) এবং একই থানার বাংরোট এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৬)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার একটি দল উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকার চেয়ারম্যানপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়। পুলিশের অভিযানে তাদের কাছ থেকে দুটি কালো রঙের বাওফেং বিএফ-৮৮৮এস মডেলের ওয়্যারলেস সেট, একটি রিয়েলমি সি৬৭ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া ৩০ হাজার টাকা উল্লেখ ও স্বাক্ষর করা প্রিমিয়ার ব্যাংকের একটি চেক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে। অভিযানে একটি কালো রঙের ম্যাক্স ব্র্যান্ডের স্কুলব্যাগ ও কালো-লাল রঙের নিবন্ধনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাছেত সরকার বলেন, এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )