


“প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজসেবার বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ কার্ড, ক্রাচ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।