1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুরে লিচু চত্বরের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

দিনাজপুরে লিচু চত্বরের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার

দিনাজপুর অফিস
  • আপলোডের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ জন দেখেছেন

দিনাজপুর শহরের ঐতিহ্য ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে নির্মিত “লিচু চত্বর” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে প্রধান অতিথি হিসেবে লিচু চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি।

দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুকে ব্র্যান্ডিং করা, নগরীর নান্দনিকতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই লিচু চত্বর নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন। তাঁর পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমেই লিচু চত্বর আজ বাস্তব রূপ পেয়েছে। নগর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও জনবান্ধব উদ্যোগে তাঁর ভূমিকা দিনাজপুরবাসির কাছে প্রশংসিত হয়েছে।

দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান জানান, দিনাজপুরের পরিচিতি দেশব্যাপী আরও একধাপ এগিয়ে নিতে লিচু চত্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জেলা প্রশাসনে অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ লিচু চত্বর পরিদর্শন করেন। এ সময় তারা এর নকশা ও উদ্দেশ্যের প্রশংসা করেন। দিনাজপুরের গর্ব লিচুকে কেন্দ্র করে নির্মিত এই লিচু চত্বর ভবিষ্যতে পর্যটন, সংস্কৃতি ও নগর পরিচিতির এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )