1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে ধর্ষণ মামলার মুলহোতাসহ আটক ২ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

হিলিতে ধর্ষণ মামলার মুলহোতাসহ আটক ২

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ জন দেখেছেন

দিনাজপুরের হিলিতে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় মুলহোতা দুই আসামীকে গ্রেফতার করেছেন পুলিশ, র‌্যাব ও যৌথ বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার(৮ জানুয়ারী)  মধ্যরাতে যৌথ বাহিনীর পৃথক পৃথক অভিযানে মুলহোতা আসামী মোস্তাককে নারায়নগজ্ঞ জেলার রুপগজ্ঞের গন্দব তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং ২নং আসামী মমিনুরকে নিলফামারি জেলার কিশোরগঞ্জের নয়নখাল বৈদ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।

আটককৃত  মুলহোতা হলেন- হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামের মৃত মনির হোসেন মনার ছেলে মোস্তাক। অপরজন মমিনুর হরেকৃষ্টপুর গ্রামের মৃত কাশেমের ছেলে।

হাকিমপুর থানার উপ-পরিদর্শক সুজা হোসেন বলেন, বিগত  ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার হরেকৃষ্টপুর গ্রামে প্রতিবন্ধী ঔই কিশোরীকে তার নানি বাড়িতে রেখে রেখে মাঠে গরু নিতে যায়।এমন সময় অভিযুক্ত মোস্তাক সেই বাড়িতে গাভির দুধ নিতে যায়। বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে জোরপুর্বক তাকে ধর্ষন করেন।

 

এই ঘটনায় ভুক্তভোগির মা বাদি হয়ে থানায় মামলা করলে যৌথ বাহিনী তৎপরতা চালিয়ে আসামীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয় এবং আজকে বিঞ্জ আদালতে পেরণ করা হয়। সিংকঃ সুজা হোসেন, উপ-পরিদর্র্শক হাকিমপুর থানা,দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )