1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যের জন্য কেন উপকারি? | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যের জন্য কেন উপকারি?

সকালের বানী ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ জন দেখেছেন

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হলো আসলে একটি পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা নানাভাবে আমাদের স্বাস্থ্যের উপকার করে। সাধারণত দেখা যায়, মাছের মধ্যে বিশেষ করে সার্ডিন, স্যামন, ম্যাকারেল- এইসব মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভরপুর রয়েছে।

চিয়া সিড— আজকাল প্রায় সবাই খেয়ে থাকেন। এই চিয়া সিডের মধ্যেও ভরপুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। প্রতিদিনই আপনি চিয়া সিড খেতে পারেন। ওজন কমাতেও এই বীজ দারুণ কাজ করে। ফ্ল্যাক্স সিড অর্থাৎ তিসির বীজের মধ্যেও রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তাই এই বীজও রোজ খেতেই পারেন। স্মুদি কিংবা স্যালাডে চিয়া সিডের মতো ফ্ল্যাক্স সিডও মিশিয়ে খেতে পারেন। এই বীজ খেতে অনেকটা বাদামের মতো লাগবে।
রাজমা একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। ডালজাতীয় এই শস্য খেলে আপনার পেট খুবই ভালভাবে ভরে যাবে কারণ রাজমাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। প্রোটিন সমৃদ্ধ রাজমা খেয়াল রাখে আমাদের মস্তিষ্ক এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য। ব্রাসেলস স্প্রাউটস- ছোট্ট ছোট্ট বাঁধাকপির মতো দেখতে এই সবজিকে বলে সুপারফুড। এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে। হার্টের খেয়াল রাখতে চাইলে এই সবজি পাতে রাখুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )