1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বীরগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সভা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

বীরগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সভা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ জন দেখেছেন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গণভোট-২০২৬ সফল করতে প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১২ জানুয়ারি বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরিফ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরিফ আহমেদ নির্বাচনি বিষয়ে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধাণগনকে গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে বলেন, এ সময় তিনি বলেন, গণভোটের মূল শক্তি হলো জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে। তাই কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সচেতনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, গণভোট একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার তদন্ত অফিসার মোহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) পবিত্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আহমেদ শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন আহমেদ এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু।
সভায় গণভোটের গুরুত্ব, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশে গণভোট সম্পন্ন করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )