1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে ঘোড়াঘাট প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে ঘোড়াঘাট প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১১২ জন দেখেছেন

অন্তর্দ্বন্দ্ব, পারস্পরিক অসমঝোতা কাটিয়ে দীর্ঘদিন পর দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ফরিদুল ইসলাম আহ্বায়ক ও এশিয়ান টিভি প্রতিনিধি সুলতান কবির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

গণভোটে ‘না’ জয়যুক্ত হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান : নাহিদ ইসলাম

আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঘোড়াঘাট প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন ও ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক আজকের প্রতিভা ও ভোরের ডাক প্রতিনিধি একরামুল হক, দৈনিক প্রত্যাশা প্রতিদিন প্রতিনিধি আজিজার রহমান, দৈনিক ইত্তেফাক , করতোয়া ও সকালের বাণী প্রতিনিধি সোহানুজ্জামান সোহান, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আরিফুল ইসলাম জিমন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি রাফছানজানী শুভ এবং দৈনিক সকালের সময় প্রতিনিধি মাহফুজুর রহমান সরকার।

 

সভায় সিদ্ধান্ত হয়, গঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সদস্যপদ নবায়ন, ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )