বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্র অভিযান চালিয়ে আল-আমিন (৩৫), জয়দেব জয় (১৯),
সেলিম রুবেল (৩০) ও মোঃ ইমরান (৩৬)কে গ্রেপ্তার করে। এসময় উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর বাজারে ধৃত আসামি আল আমিনের ভাড়া দোকানের ভিতর থেকে ৪০ কেজি ওজনের ফাইবার অপটিক ক্যাবল তার উদ্ধার করা হয়।
এবিষয়ে পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই ভবানীপুর নিউ কলোনি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে ধৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।