1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

পার্বতীপুরে বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ জন দেখেছেন
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল তিনটায় পার্বতীপুরের বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে টুর্নামেন্টের নবম আসরের ওই প্রথম সেমিফাইনাল খেলার আয়োজন করা হয়।  এতে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার ৪-১ গোলে সৈয়দপুর ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠেছে।
শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বনাম সৈয়দপুর ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। এ খেলা শুরুর দুই মিনিটের মাথায় সৈয়দপুর ফুটবল একাডেমির ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবু বক্কর  কামারা দলের পক্ষে একমাত্র গোলটি করেন। পরবর্তীতে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারে ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আল আমিন পেনাান্টির শটে  দলের পক্ষে প্রথম একটি গোল করে খেলায় সমতা ফিরে আনেন। পরবর্তীতে দ্বিতীয়ার্থের খেলা শুরুর নয় মিনিটের মাথায় সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারের ২০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়  মো. ইব্রাহিম দলের পক্ষে দ্বিতীয় গোলাটি করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। এরপর  সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারের ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আল আমিন এবং ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলের পক্ষে একটি করে গোল করেন। এতে সৈয়দপুর ফুটবল একাডেমিকে  ৪-১ গোলে পরাজিত করে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। গত কালকের প্রথম সেমিফাইনাল খেলায়  সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন  সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারের ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো. আল-আমিন।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার এক নম্বর বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ও নীলফামারী জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম সরকার। এতে সভাপত্বি করেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটি সভাপতি ও বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন প্রামানিক
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফরিদপুরের জাহিদ মাহমুদ রিমন এবং সহকারী রেফারী ছিলেন দিনাজপুর সেতাবগঞ্জের  মো. জসিম উদ্দিন ও  নাটোরের মো. সাদ্দাম এবং চতুর্থ রেফারী ছিলেন বেলাইচন্ডীর সুশান্ত কুমার রায়। আর পুরো খেলায় ধারাভাষ্য বর্ণনায় ছিলেন দিনাজপুরের বীরগঞ্জের বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু এবং পার্বতীপুরের স্বনামধন্য ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক (অবঃ) জালাল উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাবর আলী বাবর, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরেফিন সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, সদস্য শাহজাহান আলী সাজু, মো. ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম সেমিফাইনাল খেলায় পার্বতীপুর উপজেলা  ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি জেলা ও উপজেলার কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকেলের সোহেলা রানা ফুটবল ক্লাব (এসআরএফসি)  বনাম  নীলফামারীর খান ব্রাদার্স পরস্পরের মুখোমুখি হবে।
উল্লেখ্য, দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৫-২০২৬ এর নবম আসরে সৈয়দপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ঠাকুরগাঁও, নীলফামারী, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ জেলার মোট ৮টি দল অংশ গ্রহণ করছে। নকআউট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহনকারী ফুটবল দলগুলো হচ্ছে, সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার, সিরাজগঞ্জ সবুজ সংঘ স্টার ক্লাব, কুষ্টিয়া পোড়াদহ ওয়ান্ডারর্স ক্লাব, রাজবাড়ী সূর্য সেনা ক্লাব, সৈয়দপুর ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গার ফাইদা এগ্রো এন্ড মন্ডল স্পোর্টস, ঠাকুরগাঁও এসআরএফসি এবং নীলফামারী খান ব্রাদার্স। আগামী ৩০ জানুয়ারি ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে বলে আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )