1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে ৫ প্রতিবন্ধী সন্তানের পরিবারে ইউএনওর সহায়তা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

বোচাগঞ্জে ৫ প্রতিবন্ধী সন্তানের পরিবারে ইউএনওর সহায়তা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯১ জন দেখেছেন
দৈনিক সকালের বাণীতে বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের লোহাগাঁও গ্রামের পাঁচ জন্মগত প্রতিবন্ধী সন্তান নিয়ে অসহায় এক রাজমিস্ত্রির পরিবারের মানবিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রশাসনের দৃষ্টি পড়েছে তাদের দিকে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে প্রতিবন্ধী সন্তানদের খোঁজ নিতে সরেজমিনে পরিবারটির বাড়িতে যান বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাত্রার করুণ চিত্র দেখে তাৎক্ষণিকভাবে শুকনা খাবার ও উন্নতমানের কম্বল প্রদান করেন।
পরিবারটির জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাগল কিনে দেওয়ার আশ্বাসও দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান বলেন, “এককালীন আর্থিক সহায়তা দিলে তা দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু ছাগল দিলে তারা সেটি লালন-পালন করে নিয়মিত আয় করতে পারবে। আমরা চাই পরিবারটি যেন স্থায়ীভাবে ঘুরে দাঁড়াতে পারে।”
উল্লেখ্য, পরিবারটিতে পাঁচজন জন্মগত শারীরিক প্রতিবন্ধীসহ মোট সদস্য সংখ্যা আটজন। দীর্ঘদিন ধরে তারা সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ফাটলধরা ঘরে বসবাস করে মানবেতর জীবনযাপন করছিল। কয়েক মাস ধরে ঘরে মাছ-মাংস জোটেনি, শীতবস্ত্রও ছিল না। সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের এই উদ্যোগে পরিবারটির মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )