


বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামান বলেছেন, আমাদের নেতা, আমরা বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কর্মী। আমরা বিএনপির কর্মী, বিএনপির সৈনিক, শহীদ জিয়ার সৈনিক, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে কাঁধে কাধ মিলে সকলেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। বিএনপি মানে মানুষের কল্যাণ, বিএনপি মানে মানুষের ভালবাসা অর্জন এবং যুবদল মানেই মানুষের ভালবাসা।
স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট রহমান এর ৯০তম জন্মবার্ষিকী ও সদ্য প্রয়াত গণতন্ত্রের মা জননন্দিত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানে ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও পার্বতীপুর-ফুলাবড়ী (দিনাজপুর)-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামান।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় পার্বতীপুর উপজেলা যুবদলের আয়োজনে পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্ত্বরে এ মিলাদ, দোয়া ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মমিনুল ইসলাম (ডাক্তার) এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক এ কে এম মাসুদুর ইসলাম মাসুদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউলর রহমান রেজা, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সম্পাদক ও রামপুর ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন সাদো, পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল হক ও পৌর মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক রুবিনা পারভীন প্রমুখ। সভায় জেলা যুবদল, উপজেলা যুবদল ও ১০ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।