1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে ভূয়া চিকিৎসক ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ভূয়া চিকিৎসক ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩০২ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট চলাকালে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এবং মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর বিভিন্ন ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে লাইসেন্স না থাকায় ওসমানপুরে অবস্থিত আদর্শ ক্লিনিকের ম্যানেজার মাহবুরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ডুগডুগি হাটে এসএ ডায়াগনস্টিকে রোগী দেখার সময় ভূয়া ডাক্তার হিসেবে পরিচিত কামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। রানীগঞ্জে অবস্থিত লাইসেন্সবিহীন ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মোস্তাক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আরোপিত জরিমানার সর্বমোট ৪২ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সোলায়মান হোসেন মেহেদী। এ সময় ঘোড়াঘাট থানার এসআই মোঃ মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্টকে সহায়তা করে।

বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, জনস্বার্থে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )