1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যানবাহনে তল্লাশি জোরদার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যানবাহনে তল্লাশি জোরদার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ জন দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে। রাতের আঁধার ও কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যেই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে এ চেকপোস্ট পরিচালিত হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টা থেকে উপজেলার হিলি মোড় ও রানীগঞ্জ বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন)-এর মেজর আবু সাদাত মোঃ মুক্তাদিরের নেতৃত্বে ও ঘোড়াঘাট পুলিশের সদস্যদের সহযোগিতায় পরিচালিত চেকপোস্টে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়েছে।চেকপোস্ট চলাকালীন বাস, মাইক্রোবাস সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলায় অপরাধ প্রবণতা রোধ, অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের যৌথ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

বিষয়টি নিয়ে মেজর আবু সাদাত মোঃ মুক্তাদির জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় জননিরাপত্তা নিশ্চিত এবং সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভবিষ্যতেও সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )