1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
২২ বলে ফিফটি করে ভারতের ব্যাটারের বিশ্ব রেকর্ড | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

২২ বলে ফিফটি করে ভারতের ব্যাটারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৫২ জন দেখেছেন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটার অভিষেক শর্মা ঝড় তুললেন। তাতে বিশ্ব রেকর্ডও গড়লেন তিনি। গতকাল বুধবার নাগপুরে ২২ বলে হাফ সেঞ্চুরি করেছেন অভিষেক। বাঁহাতি ব্যাটার শুরু থেকে চিরচেনা আগ্রাসী মানসিকতা নিয়ে খেলেছেন। চারটি করে চার ও ছয়ে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

তাতে একটি বিশ্ব রেকর্ড গড়েছেন অভিষেক। এনিয়ে ২৫ বা তার কমসংখ্যক বল খেলে আটটি হাফ সেঞ্চুরি করলেন তিনি। এর আগে সাতবার এই কীর্তি গড়ে তিনি সূর্যকুমার যাদব, ফিল সল্ট ও এভিন লুইসের সঙ্গে ছিলেন।

এছাড়া টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি ভারতের কোনো ব্যাটারের দ্রুততম ফিফটি। ২৩ বল খেলে এতদিন এই রেকর্ড ছিল লোকেশ রাহুল ও রোহিত শর্মার দখলে। ৩৫ বলে ৫ চার ও ৮ ছয়ে ৮৪ রান করেন অভিষেক। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৮ রানের বড় সংগ্রহ করেছে ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )