1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী: নির্বাচনী পথ সভায় ডা. জাহিদ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী: নির্বাচনী পথ সভায় ডা. জাহিদ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বিশ্বাসী—এ কথাগুলো বলেছেন দিনাজপুর ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন । তিনি বলেন, “দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল দর্শন। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পথেই এগিয়ে যাচ্ছি।”

রবিবার (২৫ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় দিনাজপুরের ঘোড়াঘাটে ১নং বুলাকিপুর ইউপির কুলানন্দপুর গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় তিনি আরও বলেন, দেশের চলমান সংকট উত্তরণে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এটিএম মাহফুজুল হক মাফুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রানুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভায় এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে নেতাকর্মীরা দলীয় স্লোগান ও শ্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )