1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশি ব্যাটার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশি ব্যাটার

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ জন দেখেছেন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে এখনো পর্যন্ত চার ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে বাংলাদেশ। দলের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল টাইগ্রেসরা। সেটার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও। একাধিক বাংলাদেশি ক্রিকেটারের উন্নতি হয়েছে।

সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। সেই ম্যাচে ফিফটি করেছিলেন শারমিন আক্তার। এমন ইনিংসে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ ধাপ এগিয়েছেন তিনি। এখন ৩৫তম স্থানে আছেন। যা তার ক্যারিয়ার সেরা অবস্থান। অভিজ্ঞ শারমিনের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করছেন দিলারা আক্তারও। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান করার পর আয়ারল্যান্ডের সঙ্গে করেছেন ৩৫ রান। তাতে এই ওপেনার প্রথমবারের মতো সেরা একশতে জায়গা করে নিয়েছেন। ৩৩ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৭০তম স্থানে আছেন তিনি।

সবশেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রান করেছেন সোবহানা মোস্তারি। তাতে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২তম স্থানে অবস্থান করছেন তিনি। এ ছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন স্বর্ণা আক্তার। বোলারদের মধ্যে উন্নতি করেছেন ফাহিমা খাতুন। নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট নিয়ে এগিয়েছেন ৬ ধাপ।

৩০তম স্থানে আছেন তিনি। একই ম্যাচে চার উইকেট নেওয়া সানজিদা আক্তার মেঘলা ৬ ধাপ এগিয়ে আছেন ৫৪তম স্থানে।নামিবিয়ার বিপক্ষে ৩টি ও আয়ারল্যান্ড ম্যাচে একটি উইকেট পেয়েছেন রাবেয়া খান। এই লেগ স্পিনার এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )