1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় গ্যাস সিলিন্ডার মজুদ  জরিমানা ২০ হাজার টাকা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় গ্যাস সিলিন্ডার মজুদ  জরিমানা ২০ হাজার টাকা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ জন দেখেছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে কাজী ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের শ্যামলী কাউন্টার সংলগ্ন এলাকার একটি গোডাউনে অভিযান চালানো হয়।
অভিযানে গোডাউনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের সত্যতা পাওয়ায় কাজী ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশার (ভুমি) অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আকাশ। এ সময় মডেল থানার পুলিশের টিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত জানায়, অনুমোদন ছাড়াই গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছিল এবং সেগুলো নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে জরিমানা অর্থ প্রদান করেন কাজী মাশফিকুর রহমান সাকিব।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির মতো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
তবে প্রতিষ্ঠানটির পক্ষে শাকিব জানান, গতকাল গ্যাস সিলিন্ডারগুলো আনা হয়। রাত তিনটা পর্যন্ত অনেক দোকানে দোকানে ডেলিভারি করা হয়। মঙ্গলবার দুপুরে তা ডেলিভারি করার কথা ছিল। অবৈধভাবে মজুদ রাখার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )