বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রার্থী রেদওয়ানুল কারীম রাবিদ বলেন, দিনাজপুর-২ আসনের সার্বিক উন্নয়নে বিরল স্থলবন্দর ও সেতাবগঞ্জ চিনিকলকে পুনরুজ্জীবিত ও কার্যকর করার উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করাই ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য।
তিনি আরও বলেন, বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। একই সঙ্গে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নির্বাচনী পরিবেশ, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত ও প্রশ্ন উত্থাপন করেন।