


দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একাধিক স্থানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের ভাঙ্গা মাদ্রাসা বাজার সংলগ্ন মাঠে প্রথম জনসভা অনুষ্ঠিত হয়।
পরে বাদ মাগরিব ৪নং আটগাঁও ইউনিয়নের হাট মাধবপুর বাজার মাঠ এবং সুকদেবপুর চৌরাস্তা এলাকায় পর্যায়ক্রমে আরও জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাগুলোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–২ আসনের ১১দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ কে এম আফজালুল আনাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–২ আসনের পরিচালক তৈয়ব আলী। এছাড়াও বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, বোচাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্ সেক্রেটারি মাহাবুব আলম, শ্রমিক নেতা নাজমুল ইসলাম ও লাইসুর রহমান, জামায়াতের কর্মপরিষদ সদস্য মোমিনুল ইসলাম ও মাওলানা মাহাফুজুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশ ও জাতির সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তারা ভোটারদের প্রতি জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনসভাগুলোতে স্থানীয় জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তিপূর্ণ পরিবেশে সকল কর্মসূচি সম্পন্ন হয়।