1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে দাঁড়ি পাল্লার নির্বাচনি জনসভা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বোচাগঞ্জে দাঁড়ি পাল্লার নির্বাচনি জনসভা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৯০ জন দেখেছেন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একাধিক স্থানে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের ভাঙ্গা মাদ্রাসা বাজার সংলগ্ন মাঠে প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব ৪নং আটগাঁও ইউনিয়নের হাট মাধবপুর বাজার মাঠ এবং ৫ নং ছাতইল ইউনিয়নের সুকদেবপুর চৌরাস্তা এলাকায় পর্যায়ক্রমে আরও জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভাগুলোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১দলীয় সমর্থিত প্রার্থী এ কে এম আফজালুল আনাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ২ আসনের পরিচালক তৈয়ব আলী। এছাড়াও বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাহাবুব আলম, বোচাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল ওয়াহিদ শাহ, শ্রমিক নেতা নাজমুল ইসলাম ও লাইসুর রহমান, জামায়াতের কর্মপরিষদ সদস্য মোমিনুল ইসলাম এবং মাওলানা মাহাফুজুর রহমানসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশ ও জাতির সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, একটি দায়িত্বশীল ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বই দেশের স্থায়িত্ব, উন্নয়ন এবং জনগণের কল্যাণের মূল ভিত্তি।

বক্তারা ভোটারদের প্রতি আহ্বান জানান যাতে তারা সচেতনভাবে দায়িত্বশীল নির্বাচন নিশ্চিত করেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। জনসভাগুলোতে স্থানীয় জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তিপূর্ণ পরিবেশে সকল কর্মসূচি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )