1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সকালের বাণীতে সংবাদ প্রকাশের পরেই খানসামায় গণভোটের ভ্রাম্যমাণ গাড়ি | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সকালের বাণীতে সংবাদ প্রকাশের পরেই খানসামায় গণভোটের ভ্রাম্যমাণ গাড়ি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ জন দেখেছেন

দৈনিক সকালের বাণী পত্রিকায় খানসামা উপজেলায় গণভোট বিষয়ে গ্রামীণ জনগণের অজ্ঞতা ও প্রচারণার ঘাটতি নিয়ে সংবাদ প্রকাশের পরপরই এলাকায় দেখা মিলেছে ভোটের ভ্রাম্যমাণ গাড়ির। গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ স্লোগান নিয়ে ভ্রাম্যমাণ গাড়িটি আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট বাজারের শাপলা চত্তরে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচার করে।

স্থানীয়রা এ সময় লিফলেট সংগ্রহ, তথ্য গ্রহণ এবং মতামত জানানোর সুযোগ পান। উল্লেখ্য, এর আগের দিন দৈনিক সকালের বাণী-এ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় খানসামা উপজেলার বিভিন্ন গ্রামে অধিকাংশ ভোটার এখনো জানেন না ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট কী, কেন দেওয়া হচ্ছে এবং নির্বাচনের দিন সংসদ নির্বাচনের ব্যালটের পাশাপাশি আলাদা গণভোটের ব্যালট থাকবে।

সংবাদটি প্রকাশের পরই এলাকায় ভোটের গাড়ির উপস্থিতিকে প্রশাসনিক তৎপরতা হিসেবে দেখছেন স্থানীয়রা। ভোটের গাড়িতে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে জুলাই গণ-অভ্যুত্থান, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ডসহ অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যাযজ্ঞ এবং তরুণ ও নারীদের বঞ্চনার বিষয় তুলে ধরা হয়। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত পাঁচটি পিভিসির মাধ্যমে এসব বিষয় উপস্থাপন করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সংবাদ প্রকাশের পর হঠাৎ করে ভোটের গাড়ির আগমন ইতিবাচক হলেও, নির্বাচনের আর অল্প সময় বাকি থাকায় এটি কতটা কার্যকর হবে সে প্রশ্ন এখনো রয়ে গেছে। তারা মনে করেন, গণভোটের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে শুধু হাট-বাজারকেন্দ্রিক বা তাৎক্ষণিক কর্মসূচি নয়, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ধারাবাহিক প্রচারণাই পারে সাধারণ ভোটারদের বিভ্রান্তি দূর করতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )