1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ জন দেখেছেন
নিহত
নিহত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে রিহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রিহান ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার ছোট ভাই আমিনুল ইসলাম সাজুর ছোট ছেলে। নিষ্পাপ শিশুটির অকাল মৃত্যুতে বাবা-মাসহ পরিবারের সব সদস্যরাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন। বর্তমানে ওই পরিবারসহ ওই এলাকার শোকের মাতম চলছে।
পরিবার ও স্থানীয়রা জানান, সকাল ৮ টার দিকে বাড়ির পিছনের একটি পুকুরে স্থানীয় জেলেরা মাছ জাল দিয়ে মাছ ধরে নিয়ে যান। পরিবারের সদস্যদের ধারনা সকাল সাড়ে ৯ টার দিকে শিশুটি হয়তো সকলের অজান্তে একাই পুকুর পাড়ে গিয়ে পা পিচলে পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবে সেখানে তার মর্মান্তিক মৃত্যু হয়। সকাল সাড়ে ১০ টার দিকে শিশুটির বাবা-মা তার সন্তান বাড়িতে না থাকায় চাচা ও জ্যাটার বাড়িসহ এলাকার বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে বাবা-মা চিন্তিত হয়ে পড়েন। এক পর্যায়ে বাড়ির পিছনে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান শিশুটির নিথর দেহ পুকুরে ভেসে আছে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুর থেকে শিশুর নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
বালাতাড়ি ওয়ার্ডের ইউপি মহির উদ্দিন নিষ্পাপ শিশুটির পুকুরে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )