1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরের ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে নিতে ওসি সাইফুলের ব্যতিক্রমী প্রচারণা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিরামপুরের ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে নিতে ওসি সাইফুলের ব্যতিক্রমী প্রচারণা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার শহর থেকে গ্রামাঞ্চলের হাট বাজার, রাস্তার মোড় ও প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্র যাওয়ার জন্য ক্লান্তিহীন প্রচারণা চালিয়ে জনসচেতনতা তৈরী করছেন। তাঁর এই সময় উপযোগি প্রচারণায় সাধারণ মানুষ স্বস্তির সাথে ভোট কেন্দ্রে যাওয়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছে।

জানা গেছে, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বিরামপুরে যোগদানের পর থেকে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিবেকের দায়বদ্ধতা থেকে বিভিন্ন ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়ে কাজ করছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ও জুয়া বন্ধে তিনি দৃঢ় ভ’মিকা নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন।

বিগত সময়ে বিভিন্ন কারণে ভোট কেন্দ্র বিমূখ ভোটারদের এবার জাতীয় নির্বাচনে নির্ভয়ে ভোট কেন্দ্রে নিতে তিনি নিজেই নেমে পড়েছেন ব্যতিক্রমী প্রচারণায়। এই প্রতিনিধির হাতে আসা একটি ছবিতে দেখা যায়, প্রত্যন্ত গ্রামের একটি চায়ের দোকানের সামনে লুঙ্গিপরা কয়েক ব্যক্তির সাথে ওসি সাইফুল ইসলাম সাধারণ পোষাকে তাদের সাথে মিশে গেছেন। থানার প্রধান কর্ণধারকে গ্রামীণ পোষাকে দেখে মানুষও গল্প-আড্ডায় তার সাথে একাত্ম হয়ে যান। এই প্রচারণার ব্যপ্তি নিয়ে তিনি ক্লান্তিহীন ভাবে ছুটে চলেছেন, শহর থেকে প্রত্যন্ত গ্রামের মানুষের দোরগোড়া পর্যন্ত।

তিনি সাধারণ পোষাকে রাস্তার মোড়ে, হাট বাজারের ছোট চায়ের দোকানে যেখানে সাধারণ মানুষ বসে সেই সব স্থানে গিয়ে কুশল বিনিময় করছেন, তাদের সাথে চা খাচ্ছেন এবং নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করছেন। একই সাথে তিনি ভোটারদের আস্বস্ত করছেন যে, এবার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবেন। ফলে ভোটারদের ভয়-ভীতির কোন আশংকা থাকবেনা।

তাঁর আশ্বাসে সাধারণ ভোটারগণ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সাহসে বুক বাঁধছেন।
উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী প্রত্যন্ত গ্রামের ভোটার জহির উদ্দিন বলেন, থানার ওসি সাহেবের প্রচারণায় আমরা ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হয়ে উঠেছি।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, মানুষ যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে তিনি প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়েও জনসচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )