1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত স্কটল্যান্ডের মেয়েদের | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত স্কটল্যান্ডের মেয়েদের

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ জন দেখেছেন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মেয়েদের রীতিমতো গুড়িয়ে দিয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। ৪১ রানের বড় ব্যবধানে জিতে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে স্কটিশরা। শুরুতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে স্কটল্যান্ড।

জবাবে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে সেরা চারে জায়গা নিশ্চিত হয়েছে স্কটল্যান্ডের। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে স্কটিশরা। টেবিলের দুই ও চার নম্বরে থাকা আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের পয়েন্ট সংখ্যাও ৬। এদিকে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান বাংলাদেশের মেয়েদের। এই চার দলই বাছাই পর্ব থেকে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে।

নেপালের কীর্তিপুরে টস জিতে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় স্কটল্যান্ড। ওপেনিং জুটিতে আসে ৪১ রান। ১০ বলে ১৭ রান করে আউট হন ক্যাথরিন ফ্রেসার। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি ক্যাথরিন ব্রাইস। আর উইরেকটরক্ষক ব্যাটার সারাহ ব্রাইস করেন ৯ বলে ১২ রান। এদিকে ফিফটির দেখা পেয়েছেন ওপেনার ডার্সে কার্টার। ফিফটি পূরণের পর থামেন ৫২ রানে। আর মাত্র ৩২ বলে ৪৩ রানের ইনিংসটি খেলেন অ্যালিসা লিস্টার।

এছাড়া মেগান ম্যাককোল ৪, প্রিয়ানাজ চ্যাটার্জী ৩৯, ল্যাচেল স্লাটার ২ ও কোলে অ্যাবেল ০ রান করেন। রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। টপঅর্ডার ব্যাটাররা খানিকটা প্রতিরোধ গড়লেও ম্যাচ জয়ের ক্ষেত্রে সেটা যথেষ্ট ছিল না। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন এল্লা ক্লারিজ। ২৪ রান করেন চেতনা প্যাগিদইয়ালা। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )