1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাকিস্তান লিগে মুস্তাফিজের পর সাকিবও | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

পাকিস্তান লিগে মুস্তাফিজের পর সাকিবও

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত না হলেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আসন্ন পিএসএল নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। পিএসএল নিলামে নাম দেওয়া আরেক বাংলাদেশি ক্রিকেটার হলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। গত ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএল নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

তবে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কলকাতায় কয়েকটি সংগঠন ও বিজেপির একটি অংশ মুস্তাফিজের বিপক্ষে প্রতিবাদ জানায়। পরে চাপের মুখে এবং বিসিসিআইয়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগকে নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন মুস্তাফিজ। এর আগেও তিনি ২০১৮ সালে পিএসএলে খেলেছিলেন।

সে সময় লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন তিনি। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল নিলাম। সাকিব ও মুস্তাফিজের পাশাপাশি নিলামে নাম নিবন্ধন করেছেন বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন জনি বেয়ারস্টো, আদিল রশিদ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মইন আলী, ফাফ ডু প্লেসিস, কেশব মহারাজ ও কেন উইলিয়ামসন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )