
রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী পথসভায় রবিবার বিকেলে কাউনিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্যে তিনি এ কথা বলেন, পথ সভায় রংপুর ৪ আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি আব্দুল হালিম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এটিএম আযম খান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকার, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সমন্বয়ক সাইদুল ইসলামসহ জোটভুক্ত দলের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা কাউনিয়ার উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আখতার হোসেনকে বিজয়ী করার আহ্বান জানান।
পথসভায় এনসিপি ও জোটভুক্ত দলের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Related