1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সেতাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জাপা প্রার্থী অ্যাডভোকেট জুলফিকার | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সেতাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জাপা প্রার্থী অ্যাডভোকেট জুলফিকার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ জন দেখেছেন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
দিনাজপুরের সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জুলফিকার হোসেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি জাতীয় পার্টির রাজনৈতিক দর্শন, অতীত শাসনামলের উন্নয়ন কর্মকাণ্ড ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময়কালে অ্যাডভোকেট জুলফিকার হোসেন বলেন, জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ দেশ পরিচালনায় যুগান্তকারী ও দূরদর্শী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল উপজেলা পদ্ধতি প্রবর্তন, যার মাধ্যমে প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, “৬৮ হাজার গ্রাম বাঁচলে দেশ বাঁচবে”—এই দর্শন বাস্তবায়নের মাধ্যমে গ্রামভিত্তিক উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। একই সঙ্গে মুসলমানদের জন্য শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করে ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
জাতীয় পার্টির মনোনীত এ প্রার্থী বলেন, এরশাদের শাসনামলেই সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে হিন্দু কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়, যার মাধ্যমে শারদীয় দুর্গাপূজায় আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা চালু হয়। এছাড়া মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার সমমান দেওয়ার মাধ্যমে ধর্মীয় শিক্ষাকে মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছিল।
তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের অধিকার ও উন্নয়নে কাজ করেছে এবং আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।
মতবিনিময় সভায় সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )