1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে জামায়াত মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থীর দিনব্যাপী কর্মসূচি | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বোচাগঞ্জে জামায়াত মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থীর দিনব্যাপী কর্মসূচি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ জন দেখেছেন
দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী একে এম আফজালুল আনাম-এর দিনব্যাপী নির্বাচনী কর্মসূচি বোচাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় তিনি বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও একাধিক উঠান বৈঠকে অংশ নেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এরপর বিকেল সাড়ে ৩টায় তিনি বকুলতলা বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় একে এম আফজালুল আনাম যোগ দেন। পরে বাদ মাগরিব চৌরঙ্গী বাজারে এবং সর্বশেষ ৩নং মুর্শিদহাট ইউনিয়নের চিলাপাড়া বাজারে পৃথক নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাহাবুব আলম, কর্মপরিষদ সদস্য মোমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হাফেজ আব্দুল মোতালেব সিয়াম শাহ, ২নং ইশানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাতেনসহ জোটভুক্ত দলের স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )