1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খুচরা বাজারে কমছে এলপি গ্যাসের দাম | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

খুচরা বাজারে কমছে এলপি গ্যাসের দাম

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ জন দেখেছেন

খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও কমতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

প্রেস সচিব জানান, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। এর পরিবর্তে এখন থেকে শুধুমাত্র এলপি গ্যাসের আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপিত হবে। কর কাঠামোর এই পরিবর্তনের ফলে এলপি গ্যাসের ওপর সামগ্রিক করভার হ্রাস পাবে, যার ইতিবাচক প্রভাব পড়বে খুচরা বাজারে। এর ফলে সাধারণ ভোক্তারা আরও কম দামে এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছিল। সরকারের নতুন এই কর অব্যাহতির সিদ্ধান্তে সেই দাম আবারও কমবে বলে আশা করা হচ্ছে।

শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত গৃহীত বিভিন্ন পদক্ষেপের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ৬৮টি নিয়মিত সাপ্তাহিক কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্বে অনুষ্ঠিত এসব বৈঠকে মোট ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ৪৩৯টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৮৩ দশমিক ৪৬ শতাংশ।

তিনি আরও জানান, এই সময়ে রেকর্ড পরিমাণ ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে, যার মধ্যে ৩টির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )