1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল ব্যাগ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বোচাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল ব্যাগ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ জন দেখেছেন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":666673,"total_draw_actions":3,"layers_used":2,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"draw":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
দিনাজপুর জেলার বোচাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০২৫-এ প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে বোচাগঞ্জ উপজেলা ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে উদ্দেশ করে বলেন, “এখানে কে ইউএনও, কে ওসি, কে ডিসি—চেনা যাচ্ছে না। সবাইকে অবশ্যই আইন ও শৃঙ্খলা মেনে চলতে হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিতদের দৃষ্টিগোচর হয় যে, বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান সরকারি পোশাক (ইউনিফর্ম) পরিহিত অবস্থায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন, উপজেলা প্রকৌশলী জিয়াউল আহমেদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  মারুফ হাসান। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )